মির্জা আব্বাসের আশু সুস্থতা কামনায় রাজধানীতে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০৮:২৬ পিএম
মির্জা আব্বাসের আশু সুস্থতা কামনায় রাজধানীতে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১নং উপদেষ্টা,  মির্জা আব্বাস এমপি’র আশু সুস্থতা কামনা করে বুধবার বিকেলে রাজধানীর বারিধারাস্থ একটি মিলনায়নে উলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ-এর উদ্যোগে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন সংগঠনের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ আব্দুল করিম। দোয়া মুনাজাতে মুফতি মুহাম্মদ আব্দুল করিম মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, হে আল্লাহ তুমি তোমার অপার কুদরত দ্বারা তোমার বান্দা মির্জা আব্বাস সাহেবকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আবারো দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। এ ছাড়াও বন্যাগ্রস্ত বৃহত্তর সিলেটসহ সারাদেশের জনগণকে অতি বৃষ্টি, অনাবৃষ্টির গজব থেকে মুক্তির জন্যও বিশেষভাবে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ, দফতর সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা মুজিবুর রহমান, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে