গজারিয়ায় হোসেন্দী খালের খনন কাজের শুভ উদ্ধোধন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ১২:৫৮ পিএম
গজারিয়ায় হোসেন্দী খালের খনন কাজের শুভ উদ্ধোধন

মুন্সীগঞ্জের গজারিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮ঘটিকায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,এছাড়াও তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর মধ্য বাউশিয়াস্থ কাজলী নদী খননের জন্য পরিদর্শন করেন,এই সময় তিনি স্থানীয় শিল্প কারখানার বর্জে কাজলী নদী ভরাট হয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম,উপজেলা নির্বাহী অফিসার মো:মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিএনপি,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধন করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খননের কর্মসূচি শুরু করেছিলেন,এটি শুধু একটি কর্মসূচি ছিল না বরং একটি আন্দোলন ও বিপ্লব, আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন ভাবে সেই কার্যক্রম শুরু করেছি যা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে