ভালুকায় নৌকা ডুবে নিখোঁজের ১৮ ঘন্টা পর মাদ্রাসার শিক্ষার্থী লাবিব (১২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনাটি ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিবিল নামে এক মৎস খামারে ঘটেছে। পরিবারের লোকজন জানায়,বুধবার দুপুরে লাবিব তার বন্ধুদের নিয়ে হরি বিলে নৌকা চালাতে যায় এ সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। সন্ধায় লাবিব বাড়ী ফিরে না আসলে তাকে খোজাঁখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন গভীর রাত পর্যন্ত খোজাখুজি করে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই বিল থেকে লাবিবের মরদেহ উদ্ধার করে। লাবিব চাপড় বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে শাহিন খানের ছেলে