নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্যহাতির আক্রমনে প্রান্ত রাংসা (২২)নামের এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত প্রান্ত রাংসা ঐ গ্রামের নিপসন নকরেক এর ছেলে, চার সন্তানের মধ্যে সে ছিল সবার ছোট।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, বোরোধান পাকার পর কৃষকেরা ধান কেটে ঘরে তুলেছেন। এ সময় খাবারের সন্ধানে বন্য হাতি প্রায়ই কৃষকদের ফসলের মাঠে নেমে ক্ষতি করছে,ফলে ফসল রক্ষায় কৃষকেরা রাতজেগে ধান ক্ষেত পাহাড়া দিচ্ছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে পাহাড়া শেষে বাড়ী ফেরার পথে প্রান্ত রাংসা একটি বন্যহাতির মুখোমুখি হন,এ সময় হাতিটি তাকে তারা করে শুঁর দিয়ে আছাড় মেরে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাবা নিপসন নকরেক বলেন, আমার ছেলে ধান খেত পাহাড়া দিতে গিয়েছি,অন্যরা একটু আগে চলে এলেও সে পিচনে একা আসছিল তাকে একা পেয়ে হাতির আক্রমনে তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)খন্দকার শাকের আহমেদ বলেন ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে,আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। উপজেলা বন কর্মকর্তা মনজু প্রামানিক বলেন ধানের মৌসুমে সীমান্ত এলাকায় হাতির বিচরণ বেড়েযায় এবং বর্তমানে তিনটি পয়েন্টে হাতির অবস্থান রয়েছে,একা পেয়ে প্রান্তকে আক্রমন করে সেখানেই মেরেফেলে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভার:) এসিল্যান্ড মোঃ মিজানুর রহমান বলেন প্রশাসনের পক্ষ নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।