জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সদস্য হলেন মাহবুব আহমেদ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৫:১০ পিএম
জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সদস্য হলেন মাহবুব আহমেদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 'জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন'-এর চিকিৎসা ও আর্থিক সহায়তা বিষয়ক বাছাই কমিটির সদস্য মনোনীত হয়েছেন চাঁদপুরের মতলবের কৃতি সন্তান প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।  গত বুধবার(৬ এপ্রিল) এক সরকারি অফিস আদেশের মাধ্যমে গঠিত ১৪ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটিতে তাকে বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম একাধারে চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জড এইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নবগঠিত এই কমিটির মাধ্যমে তিনি দেশের অসহায়, অসুস্থ ও অসচ্ছল ক্রীড়াসেবী এবং তাঁদের পরিবারের চিকিৎসা ও আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই ও সুপারিশ প্রদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। একজন স্বনামধন্য চিকিৎসক ও দক্ষ সংগঠক হিসেবে তাঁর এই নতুন প্রাপ্তিতে মতলবসহ চাঁদপুর জেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁর এই সাফল্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদদের কল্যাণে তিনি পূর্বের ন্যায় অগ্রণী ভূমিকা রাখবেন।

আপনার জেলার সংবাদ পড়তে