লক্ষ্ণীপুরের রামগতিতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চেক ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) রামগতি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্ণীপুর-৪ আসনের সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান তিনি বলেন, “সরকার বদল, বিরোধী দল-সবই আন্দোলনের ফসল। জনগণের অধিকার আদায়ে আন্দোলনের গুরুত্ব অপরিসীম।” উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রামগতি। অনুষ্ঠানে জানানো হয়, আজাদনগর এলাকায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক অনুদান ও ৩০ কেজি চাল দেওয়া হয়। এতে মোট ২ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা বিএনপির দলীয় লোকজন সহ- প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।