নতুন প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে

চাঁদপুরে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৭ মে, ২০২৬, ০৬:২০ পিএম | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৬:২০ পিএম
চাঁদপুরে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন

চাঁদপুর জেলায় নানা আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার(৭ মে) সকাল ৯টায়  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের আয়োজনে মানবসেবী জীন হেনরী ডুনান্ট এর ১৯৮ তম জন্মদিন  উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।  পরে  ফেস্টুন যুক্ত বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ব্যানার, ফেষ্টুন, জীন হেনরী ডুনান্টে ছবি, রেডক্রস- রেডক্রিসেন্টের মুলনীতি প্রদর্শন করা হয়। এরপর ‘বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবন সভা কক্ষে  "বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬" পালন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি সকলকে মানবসেবী হওয়ার আহ্বান জানিয়ে বলেন,  “রেড ক্রিসেন্ট একটি মহৎ সংগঠন, যারা বিপদের সময় এমনকি যুদ্ধের সময় মানুষের পাশে দাঁড়ায়। দুর্যোগ মোকাবেলায়,অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান   এই সংগঠনের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের অবদান অসামান্য। তরুণ প্রজন্মকে রেড ক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।”নতুন প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।

এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর  ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.মোহাম্মদ নূর আলম দীন,চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক নির্বাহী সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।  যুবরেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিট অফিসার নুরুন করিম। এসময় আজীবন সদস্য শেখ মহিউদ্দিন রাসেল,রিয়াজসহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের আজীবন সদস্য ও স্কুল, কলেজের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মানবতা ও ঐক্য: “টহরঃবফ রহ ঐঁসধহরঃু”প্রতিপাদ্যের মাধ্যমে দুর্যোগ ও সংকটে আর্তমানবতার সেবায় স্বেচ্ছাসেবকদের ত্যাগ ও ঐক্যকে সম্মান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে