দিনাজপুরের ফুলবাড়ীতে উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে কর্মশালা ও হাইব্রিড-১০ জাতের ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার আটপুকুরহাট এলাকায় ব্র্যাক সিডের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ফরহাদ হোসেন আকাশ সভাপতিত্ব করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাঞ্চন আলী। এছাড়াও বক্তব্য দেন কৃষিবিদ মোফাখাইরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মুন্সি মনিরুজ্জামান, মনিটরিং অফিসার সেলিম রেজা, টিএসও মো. আব্দুল্লাহ ও টিএসও মো. তানভির। এসময় স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে ব্র্যাক সিডের বিভিন্ন উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। পাশাপাশি এসব বীজ ও প্রযুক্তির ব্যবহার পদ্ধতি সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারী কৃষকরা মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন।