গজরিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৬:১৬ পিএম
গজরিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গজরিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন. মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূইয়া অভিযোগ করেছেন, মিনোয়ারা মেম্বারের কাছ থেকে নেওয়া ৩২ লাখ টাকার বিপরীতে ইতোমধ্যে ২৭ লাখ ২৯ হাজার টাকা সুদ হিসেবে পরিশোধ করা হলেও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন মুন ফিলিং স্টেশনের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন ভূইয়া বলেন, কয়েক বছর আগে ব্যবসায়িক প্রয়োজনে তিনি মিনোয়ারা মেম্বারের কাছ থেকে ধাপে ধাপে মোট ৩২ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে ৬৬টি ভাউচারের মাধ্যমে মিনোয়ারা মেম্বার  ২৭ লাখ ২৯ হাজার টাকা গ্রহণ করেন।

তিনি দাবি করেন, “এত টাকা নেওয়ার পরও মিনোয়ারা মেম্বার উল্টো আমার বিরুদ্ধে ৩২ লাখ টাকা পাওনার দাবি তুলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছেন। এর মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।”

হেলাল উদ্দিন ভূইয়া আরও বলেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এবিষয়ে বক্তব্য জানতে মিনোয়ারা মেম্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমবার ফোন রিসিভ করলেও পরে আর কথা বলেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে