এক স্কুলছাত্রী অপহরণের দায়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত বৃহঃ বার (৭ মে) দুপুরে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারীরঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। আদালত তাকে দুই লক্ষ টাকা জরিমানাও করেছে। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দোষী সাব্যস্ত ব্যক্তি হলেন জামালপুর সদর উপজেলার বাঁশচড়া গ্রামের মৃত মাসুদ রানার ছেলে মো. মাহবুব আল রাব্বি (২২)। সরকারি আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, মাহবুব প্রায়শই দশম শ্রেণির ছাত্রী ভুক্তভোগীকে স্কুলে যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিত।
মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পরিবারকে বিষয়টি জানালে মাহবুব ক্ষুব্ধ হয়। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় মাহবুব বাঁশচড়া এলাকা থেকে কেনাকাটা করতে যাওয়ার পথে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে মেয়েটিকে অপহরণ করে। ঘটনার পর ভুক্তভোগীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধেঅভিযোগপত্র দাখিল করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রাসঙ্গিক নথি পরীক্ষা করে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ ধারায় দোষী সাব্যস্ত করে আসামীর অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হইবেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. মামলাপরিচালনা করেন এবং তাকে সহযোগীতা করেন, এডভোকেট রেজিনা আকতার এ,পি,পি এবং আসামী পক্ষে ছিলেন, এ্যাডভোকেট মোঃ মাহফুজুর রহমান ( সোহেল) এবং তাকে সহযোগীতা করেন, এডভোকেট জাহাঙ্গীর আলম ও মোঃ মোতাকাব্বির হোসাইন।