পানি সম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনকে ঘিরে গেইট তোরণ হোন্ডা র‌্যালি নিষিদ্ধ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ মে, ২০২৬, ১০:২৭ এএম
প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনকে ঘিরে গেইট তোরণ হোন্ডা র‌্যালি নিষিদ্ধ

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগামী ১৬ মে চাঁদপুর আগমন উপলক্ষে ব্যক্তিগত গেইট তোরণ, হোন্ডা র‌্যালি নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব অপচয়, প্রতিযোগিতা, পরিবেশ বিনষ্ট করা একদম পছন্দ করেন না। কাজেই সবাইকে এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে। ৭ মে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোন কোন স্পটে প্রধানমন্ত্রী উদ্বোধন বা সমাবেশে যাচ্ছেন। সেখানে পরিচিতির জন্য বড় শোভাবর্ধন গেইট হতে পারে। কিন্তু রাস্তার দুপাশে প্রতিযোগিতামূলক গেইট হতে দেয়া যাবেনা। কেননা এসব গেইট যে বা যারা করে দেখা যায় প্রধানমন্ত্রীর ছবি ছোট, স্থানীয় এমপির ছোট করে ছবি কিন্তু যিনি ব্যণার করছেন তার ছবি বিশাল আকৃতির। আমরা জানিও না অনেক সময় তার দলীয় পরিচয় কি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। কাজেই এসব নিয়ে আমাদের নানা সময় দলীয়ভাবে বিব্রত অবস্থায় পড়তে হয়। তাই এই বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হলো। সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক,চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নানসহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে