চাটমোহরের মানসিক রোগি মোহন ৪ মাস নিখোঁজ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৮ মে, ২০২৬, ০৪:০১ পিএম | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৪:০১ পিএম
চাটমোহরের মানসিক রোগি মোহন ৪ মাস নিখোঁজ

পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মানসিক রোগি মোঃ মোহন আলী প্রায় ৪ মাস যাবত নিখোঁজ রয়েছেন। কোথাও তাকে খুজে পাওয়া যাচ্ছেনা। এ বিষয়ে চাটমোহর থানায় মোহনের ভাই মহরম হোসেন গত ২৮ জানুয়ারি একটি জিডি করেছেন। 

নিখোঁজ মোহনের ভাই মহরম হোসেন জানান,গত ২৩ জানুয়ারি শুক্রবার দুপুর ১২টার দিকে মোহন বাড়ি থেকে বের হয়। তারপর আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। থানায় একটি জিডি করা হয়েছে। সে মানসিক রোগি। আজ প্রায় ৪ মাস যাবত মোহনের কোন খোঁজ নেই। কোন সহৃদয় ব্যক্তি মোহনের খোঁজ পেলে তার ভাই মহনম হোসেনের মোবাইল ফোনে (নং ০১৩১২০৯৫৪৭৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে