চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হয়েছেন। গত ৫ মে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত এক পত্রে হাসান জাফির তুহিনকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে হাসান জাফির তুহিন বিএমডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। হাসান জাফির তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।