মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৪:৩১ পিএম
মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ মে দুপুরে সাধুপুর গ্রামে ঘটনাটি ঘটে। ওই গৃহবধূর নাম টুনি বেগম (২৫)। সে আশরাফ আলীর স্ত্রী বলে জানা গেছে।  গ্রামবাসি জানিয়েছেন, ঘটনার সময় ওই বাড়িতে কেও ছিল না। স্বামী আশরাফ আলী প্রতিদিনের ন্যায় অটো রিক্সা চালাতে যায়। এই সুযোগে টুনি বেগম ঘরের দরজা বন্ধ করে নিজ ঘরের ধর্নার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানিয়েছেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে