নাঙ্গলকোটে

হাজী বাদশা-আমেনা হোমিওপ্যাথি মেডিকেলে প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৮:১০ পিএম
হাজী বাদশা-আমেনা হোমিওপ্যাথি মেডিকেলে প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লার নাঙ্গলকোট হাজী বাদশা-আমেনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কলেজ গর্ভনিং বডির সহ-সভাপতি ডাঃ হাবিবুর রহমান ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহাগ। 

কলেজ উপাধ্যক্ষ ডাঃ মহসিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌকরা ইউপির সাবেক চেয়ারম্যান কলিম উল্লাহ, মৌকরা ইউনিয়ন বিএনপি সভাপতি খুরশিদ আলম, অধ্যক্ষ ডাঃ আবদুল্লাহ মোতালেব, রবিউল হোসেন, ছাত্রদল নেতা জামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডাঃ আতাহার আলী, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ আবুল কাশেম, ডাঃ আব্দুল খালেক খাঁন, ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ শফিকুল ইসলাম, প্রভাষক ডাঃ আবদুস সাত্তার ভূঁইয়া।

আপনার জেলার সংবাদ পড়তে