কিশোরগঞ্জের

গ্রাম আদালত প্রকল্পে ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিদলের পরিদর্শন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৮:৩০ পিএম
গ্রাম আদালত প্রকল্পে ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিদলের পরিদর্শন

কিশোরগঞ্জ জেলায় ৩-৫ মে ২০২৬ তারিখ পর্যন্ত ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক ঘএঙ অংংবংংসবহঃ ঞবধস গ্রাম আদালত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম অংংবংংসবহঃ করেন জাকিয়া শারমিন, মনিটরিং এন্ড লার্ণিং এনালিস্ট, রাশেদুল ইসলাম, এডমিন এন্ড অপারেশন। প্রথদিনে উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার জেবুন্নাহার শাম্মীর সাথে প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ, সুপারিশ নিয়ে আলোচনা করেন। জেলা ভিসিএমসি সদস্য উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, কিশোরগঞ্জ এর সাথে ভিসিএমসি কার্যক্রম এবং সুপারিশ নিয়ে আলোচনা করেন। প্রকল্প কর্মীদের সাথে আলোচনা ও ডকুমেন্টস চেক করেন।

পরবর্তী দিনে সদর উপজেলা ভিসিএমসি সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মঈনুর রহমান মনির, সাংবাদিক প্রতিনিধি আমিনুল হক সাদী এবং উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ এর সাথে ভিসিএমসি কার্যক্রম এবং সুপারিশ নিয়ে আলোচনা করেন। চোদ্দশত ইউনিয়ন পরিষদ ভিজিট করেন, ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে আলোচনা এবং নথিপত্র চেক করেন। পরবর্তী তৃতীয় দিনে গোবরিয়া আব্দুলাহপুর ও রামদী ইউনিয়ন পরিষদ ভিজিট করেন, ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে আলোচনা এবং নথিপত্র চেক করেন। ৪ জন উপকারভোগীর সাথে আলোচনা তথ্য যাচাই করেন। পরিদর্শনকালে গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী হাফিজা আক্তার ও উপজেলা সমন্বয়কারী কবির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে