চাঁদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ মে, ২০২৬, ১১:৩২ পিএম
চাঁদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে চাঁদপুরে ‘ব্যক্ত হোক জীবনের জয়' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার (৮ এপ্রিল,২৫ বৈশাখ) সন্ধ্যায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন, মানবতাবাদ, শিক্ষা-ভাবনা এবং বাঙালি সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথ কেবল বাংলা সাহিত্যের নয়, বিশ্বমানবতারও এক অনন্য প্রতীক। তাঁর সৃষ্টিকর্ম আজও মানুষকে মানবতা, অসাম্প্রদায়িকতা ও সৌন্দর্যবোধের শিক্ষা দিয়ে যাচ্ছে। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে কবিগুরুর সৃষ্টিশীলতা ও চেতনার নানা দিক তুলে ধরা হয়। এ সময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, লেখক সাহিত্য ও নাট্যকার লিটন ভূঁঞা,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী  সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক শরীফ চৌধুরী।  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সমাজ সংস্কারক, দার্শনিক, ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি কাজ করেছেন।‘রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন।’

আপনার জেলার সংবাদ পড়তে