শ্রীমঙ্গলে ফ্রি ওরাল চেক-আপ ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ৯ মে, ২০২৬, ০৫:০২ পিএম | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৫:০১ পিএম
শ্রীমঙ্গলে ফ্রি ওরাল চেক-আপ ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে শিশুদের মুখগহ্বরের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একদিনব্যাপী ফ্রি ওরাল চেক-আপ ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  স্থানীয় রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল-এর উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। শ্রীমঙ্গল রোটারী ক্লাবের কনফারেন্স রুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী প্রমুখ। রোটারি ক্লাবের সভাপতি মো. মশিউর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট অবিনাশ আচার্য, সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, পাস্ট প্রেসিডেন্ট সুব্রত দাশ, ফেরদৌস আলম ও নাঈম সরফরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগমসহ সহকারী শিক্ষক মাহমুদা আক্তার, অঞ্জন দেব, পদ্মা রানী চৌধুরী, সামিয়া আক্তার, চম্পা বেগম, নাফিসা তাবাসসুম ফারিহা, সম্পা পাল, আরমিন বেগম এবং শ্রাবনী তালুকদার উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই ডেন্টাল ক্যাম্পে প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা দেন দন্ত চিকিৎসক  ডা. অমিতাভ দাশ ও ডা. ইনজামুল হক চৌধুরী। এদের মধ্যে বিনামুল্যে ঔষধও বিতরন করা হয়।

আয়োজকরা জানান, শিশুদের দাঁতের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে দন্ত সমস্যা শনাক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে