সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ৯ মে, ২০২৬, ০৮:৪৮ পিএম | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৮:৪৮ পিএম
সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেট কোর্ট পয়েন্ট বন্দর বাজারে শনিবার (০৯ মে) সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  সভাপতিত্ব করেন সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামাল খান। সঞ্চালনা করেন সাংবাদিক জুবের আহমদ সার্জন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, কবি ও সাহিত্যিক এবং লেবার পার্টির জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। নুরুদ্দীন রাসেল (ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক বৈচিত্র্য ময় সিলেট), শাহান উদ্দিন নাজু দৈনিক আলোকিত সকাল সিলেট জেলা প্রতিনিধি আব্দুল আহাদ (সহ-সাধারণ সম্পাদক, স্বর্ণালী সাহিত্য পরিষদ  সিলেট জেলা ), লিমন আহমদ (দৈনিক জাগ্রত কণ্ঠ, সিলেট জেলা প্রতিনিধি), হারুনুর রশিদ সংগ্রাম (সিনিয়র সাংবাদিক), শরিফ আহমদ (ফটোগ্রাফার, দৈনিক মাতৃ জগত), মোঃ শিহাব উদ্দিন (সাপ্তাহিক জাতীয় তদন্ত রিপোর্ট, সিলেট সদর প্রতিনিধি), আবুল কালাম (স্বদেশ প্রতিদিন, বিভাগীয় ব্যুরোচিফ), হোসেন আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখা) এবং মোঃ নিজাম উদ্দিন (দৈনিক বাংলাদেশ সমাচার) সাংবাদিক আবুল কালাম সাংবাদিক সোহাগ সাংবাদিক কামাল খান বক্তব্যে বলেন সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, হয়রানি ও নির্যাতন বেড়ে চলেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিক বৃন্দ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন  সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। বক্তরা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়? এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি— অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। উল্লেখ্য গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি,কে বাড়ি এলাকায় ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী বাহিনী নৃশংস ও পূর্বপরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন তাকে গাজিপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে