৯ মে ২০২৬ (শনিবার) ঢাকায় অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান-এর মতবিনিময় সভায় চাঁদপুর জেলা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। বিএনপির এই তিন অঙ্গ সংগঠনের চাঁদপুরের নেতৃবৃন্দ সকাল দশটার আগে অনুষ্ঠানস্থল হতে দেখা যায়। ওই সময় চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক,সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম আমন্ত্রিত অতিথি হিসেবে সভাতে উপস্থিত ছিলেন। ঢাকার ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চাঁদপুরসহ বিভিন্ন বিভাগের জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নির্ধারিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই সভায় যোগদান করেন।
আলোচনার বিষয়: সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
নেতৃবৃন্দের দিকনির্দেশনা: প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠপর্যায়ের নেতাদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নে দলের অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগিতা কামনা করেন। চাঁদপুরের আমন্ত্রণ পাওয়া নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন,ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিবুল কবির নিহাল এবং সাধারণ সম্পাদক ইফতিখারুল আলম বসুনীয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।