কক্সবাজার গিয়ে ঝিনাইদহের দুই যুবক নিহত, আহত ৪

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ১২:৩৮ পিএম
কক্সবাজার গিয়ে ঝিনাইদহের দুই যুবক নিহত, আহত ৪

কক্সবাজার ভ্রমণে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান গেল ঝিনাইদহের দুই যুবক। চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। এ ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের চাঁদ আলীর ছেলে নাইমুর রহমান জিহাদ(২১) এবং একই উপজেলার পোড়াহাটী গ্রামের আনোয়ার হোসেনের একমাত্র ছেলে নাঈম (২২)।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার ভ্রমণে যাওয়া ঝিনাইদহের কয়েকজন তরুণ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে দুইজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে