সরাইলে মাদকাসক্তের ১ মাসের কারাদন্ড

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ১২:৪৬ পিএম
সরাইলে মাদকাসক্তের ১ মাসের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. খোকন মিয়া (৩৫) নামের এক মাদকাসক্তকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত শনিবার তার বিরূদ্ধে এ দন্ডাদেশ দেওয়া হয়েছে। অর্থদন্ড দেওয়া হয়েছে ২ হাজার টাকার। খোকন উপজেলা সদরের দেওয়ান হাবলি পাড়ার প্রয়াত আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে এস আই মো. ইউনুছ মিয়ার নেতৃত্বে একটি টিম সরাইল ডিগ্রী কলেজ মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তারা ১০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ খোকন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য বহন ও সেবনের দায় স্বীকার করায় খোকনকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে