নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতি ও বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠিত। শুক্রবার স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বর আলম ভূঁইয়ার (এমপি) উপস্থিতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ৩মাসের জন্য নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতি ও বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। আলহাজ্ব নুরুল আমিন জসিমকে নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতির আহবায়ক ও একেএম আসাদুজ্জামান খানকে সদস্য সচিব করা হয়। অপর দিকে আনোয়ার হোসেন মুকুলকে বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও আরিফুল আলম নোমানকে সদস্য সচিব করা হয়।