১৬ মে চাঁদপুরে খাল পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ১১:৩২ এএম
১৬ মে চাঁদপুরে খাল পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যেই সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। এসএসএফের সদস্যরা শাহারাস্তি পরিদর্শন করে  স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তাঁরা কাকৈরতলা এলাকায় মেহের গোদা খাল খননের সিদ্ধান্ত  গ্রহণ করেন। এর একদিন পর ৯ মে আবারো সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বের জায়গায় ফিরে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নিজেই এ সিদ্ধান্ত দিয়েছেন। ১৯৭৮ সালে খোদ্দ খাল খননের কাজ উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৬ বছর পর বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করতে আগ্রহী হয়েছেন প্রধানমন্ত্রী। সেই হিসেবে ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান উয়ারুকে খোদ্দ খাল খনন কাজের উদ্বোধন করবেন। বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে ৪৬ বছর পর খোদ্দ খালে দেখা মিলবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

আপনার জেলার সংবাদ পড়তে