কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ৯ শিশু ভর্তি

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০১:০৩ পিএম
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ৯ শিশু ভর্তি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ৯ শিশু ভর্তি রয়েছে।  আক্রান্ত শিশুদের মধ্যে পার্শ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকেও চিকিৎসার জন্য এখানে এসেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, শরীরে লালচে দানা, দুর্বলতাসহ হামের বিভিন্ন উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়।  বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। তবে হামের প্রকোপ ধিরে ধিরে  বাড়ছে। এদিকে, এর আগে ভর্তি হওয়া অনেক শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। সোমবার (১১ মে) পর্যন্ত নতুন ও পুরোনো রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে