পবিপ্রবিতে ভিসি বিরোধী আন্দোলনে হামলা ভাঙচুর, আহত ২০

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০২:১৩ পিএম
পবিপ্রবিতে ভিসি বিরোধী আন্দোলনে হামলা ভাঙচুর, আহত  ২০

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ভিসির  অপসারণ দাবিতে শিক্ষক কর্মকর্তা  কর্মচারী  অবস্থান ধর্মঘট চলাকালে  বহিরাগত দুর্বৃত্তোরা হামলা করে পন্ড করে দেয়।  হামলার ঘটনায় প্রক্টর,শিক্ষক ও কর্মকর্তা সহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কম্পাস কম্প্লিট শাটডাউন ঘোষনা করেছে আন্দোলনকারীরা।  আজ সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

পবিপ্রবি ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা নানাভাবে আন্দোলন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে ক্যাম্পাসে ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ভিসির পক্ষে বহিরাগতরা ঢ়ুকে মানববন্ধন কর্মসূচির উপর হামলে পড়ে। উপায়ন্তর না পেয়ে আন্দোলনকারীরা দেক্বেদিক ছুটতে থাকে। এক পর্যায়ে তাদেরকে চেয়ার দিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলায় প্রত্যাশার শিক্ষক কর্মকর্তা সহ কমপক্ষে ২০ জন আহত হয়।  মুহূর্তেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলে নেয় ভিসির পক্ষের লোকজন। 

এর প্রতিবাদে ভিসি বিরোধী শিক্ষকরা ক্যাম্পাসে সাংবাদিক সম্মেলন করে  হামলার তীব্র প্রতিবাদ ওনিন্দা জানায়। এদিকে ভিসির পক্ষের বহিরাগতরা ক্যাম্পাসের মূল ফটকে লাঠিসোটা নিয়ে কিছুক্ষন অবস্থান নেয়। সার্বিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে  বহিরাগতেরদের হামলা ভাঙচুর সহ অপ্রীতিকর  ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে ও বাহিরে বিক্ষোভ করে। তারা দুমকি বরিশাল সড়ক অবরোধ করে রাখে।  এদিকে পবিপ্রবি ডিন কাউন্সিল, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনির্দিষ্টকালে জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর আতিকুর রহমান।  এছাড়াও আজ বিকেলের বিভিন্ন ফ্যাকাল্টির ফাইনাল পরীক্ষা নেয়া বন্ধের ঘোষনা দেয় সাধারন শিক্ষকরা। 

এ বিষয়ে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম উদ্দিন পবিপ্রবিতে সংঘটিত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা আইনি কোন প্রতিকার দিতে পারছেন না। কারণ কর্তৃপক্ষ তাদেরকে কোন কিছু অবহিত করছেন না এবং অভ্যন্তরে প্রবেশ করতে অনুমতি না দেয়ায় পুলিশ বাহিরে সতর্ক অবস্থান করছে। ভিসি ড. কাজী রফিকুল ইসলাম জানান,  তিনি ঢাকার পথে রয়েছেন। তবে তার অনুপস্থিতে সার্বিক বিষয়টি দুঃখজনক বলেও জানান।

আপনার জেলার সংবাদ পড়তে