কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১০ মে, ২০২৬, ০২:৫৪ পিএম | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০২:৫৪ পিএম
কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ স্বর্না মিস্ত্রি (২৩) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরাজুরী ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত স্বর্না মিস্ত্রি ওই গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী সন্তোষ মিস্ত্রি পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রোঙ্গাকাঠি গ্রামে অভিযান চালায়। এসময় সন্তোষ মিস্ত্রির বসতঘর তল্লাশি করে শয়ন কক্ষের চৌকির নিচে একটি বাজারের ব্যাগে লুকানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য জব্দের পাশাপাশি ঘর থেকে স্বর্না মিস্ত্রিকে আটক করে পুলিশ। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ পিরোজপুর আদালতে প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে