বিরল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিরল উপজেলা হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখে দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, ওসি (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, প্রাণি সম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুৎ বিরল জেনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আব্দুর রশিদ, বিএমডিএ এর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, নিরাপদ খাদ্য পরিদর্শক সুমঙ্গল রায়, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আনিছুর রহমান, মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, বিজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ হোসেন, বিজিবির কোম্পানি কমান্ডারসহ সংশ্লিষ্ট সকলে।