পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ উল আযহাকে সামনে রেখে ঔষধের দোকানে বিভিন্ন হরমোন ও অনুমোদনবিহীন ঔষধ দিয়ে গরু মোটাতাজাকরণ ভেজাল ঔষধ ও পশু খাদ্য বিক্রির অভিযোগ চার ব্যবসায়ীকে ময় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রট ইয়াসীন সাদেক’র ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মারুফ বিল্লাহকে সাথে নিয়ে তিনি এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রট ইয়াসীন সাদেক জানান, কোরবানির ঈদকে সামনে রেখে একটি চক্র গবাদি পশুকে ভেজাল ঔষধ প্রয়োগ করে অতি লাভবান হওয়ার চেষ্টা করছে। এতে ব্যবহার করছে সরকারি অনুমোদনহীন ঔষধ। যে মাংস মানবদেহের জন্য ক্ষতিকর। এ অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ঔষধ বিক্রির দোকানে অভিযাম চালায়। এসময় চার ব্যবসায়ীকে অনুমোদন ছাড়া ঔষধ ও পশু খাদ্য বিক্রির অভিযোগে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় নয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভেজাল ঔষধ বিক্রি বন্ধ করতে তাদের এ অভিযান চলমান থাকবে বলে জানান।