রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০৫:১২ পিএম
রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মুকুল মুন্সি (৩০) নামে এক মাদকসেবীকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে। রোববার রাতে উপজেলা সদরের হাসপাতাল চত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। দন্ডিত মুকুল হোসেন আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের খাজা মুন্সির ছেলে। আদালতের বিচারক মো: রাকিবুল হাসান বলেন,এদিন রাতে সদরের হাসপাতাল চত্বর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুকুল মুন্সিকে নেশাগ্রস্থ্য অবস্থায় পাওয়া যায়। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো ২০০টাকা জরিমানা করা হয়েছে। দন্ডিত মুকুল মুন্সিকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মো: রাকিবুল হাসান।

আপনার জেলার সংবাদ পড়তে