কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জালাল উদ্দিনের নির্দেশনায় আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের নোয়াহাটা ভূইয়া বাড়ি গ্রামে বাবু মিয়ার ছেলে মোঃ শাহাব উদ্দিন (৪০) ও একই গ্রামের মৃত কাশেম আলী ছেলে মোঃ হালিম মিয়া (২৮) কে গ্রেপ্তার করেছেন, কিশোরগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল ‘খ’ এর সদস্যরা। গ্রেপ্তারের সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের প্ররিদর্শক চন্দ্রন গোপাল সুর, উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সহ আরো সদস্যদের উপস্থিতিতে তাদের কে গ্রেপ্তার করা হয়। পরিদর্শক চন্দ্রন গোপাল সুর সাংবাদিকদের বলেন, এদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এদিকে কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে অভিযানটি চালায় নিকলী থানা পুলিশের একটি দল। এদিকে গ্রেফতার দুজন হলেন নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে নাদিম (২৯) ও তার স্ত্রী রানু (২৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নির্দেশে এসআই রোমান খানের নেতৃত্বে এসআই আব্দুস ছোবহান, এসআই শারিফুজ্জামান, পিএসআই সাগর বিশ্বাস, এএসআই আমজাদ হোসেন, এএসআই জাকির হোসেনসহ পুলিশের দলটি ভাটি বরাটিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নাদিম ও তার স্ত্রী রানুকে নিজ বাড়ি থেকে ৬২ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৪৪০ টাকাসহ গ্রেফতার করে। অভিযানের সময় আনোয়ার হোসেন নামে একজন দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে তিনজনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে। ওসি মাহাবুবুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে নিকলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের শিকড় উপড়ে ফেলতে কাজ করছে পুলিশ।