শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: এমপি ধলু

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) :
| আপডেট: ১২ মে, ২০২৬, ০৫:৫৯ পিএম | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৫:৫৯ পিএম
শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: এমপি ধলু

নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু বলেছেন, “শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে।” সোমবার (১১ মে) বিকেলে তিনি নওগাঁ সদর উপজেলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। এমপি জাহিদুল ইসলাম ধলুর সহধর্মিণী হোসনে আরা পঞ্চ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার এস. এম ওয়াজেদ আলী, জেলা ছাত্রদলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা, নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি রেজাউল করিম ঝন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, নওগাঁ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম স্বপন এতে সভাপতিত্ব করেন।  সভায় এমপি আরো বলেন, “তরুণ প্রজন্মকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছেন আমাদের প্রধানমন্ত্রী। তাই আমাদের শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধূলার উপর গুরুত্ব দিতে হবে।” আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে