নওগাঁর মহাদেবপুরে মেডিকেল রিপ্রেজেনটেটিভ পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন হয়েছে। সোমবার (১১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের উপর ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া মহাদেবপুর উপজেলা শাখা এর আয়োজন করে।
সংগঠনের সভাপতি সাহাদত হোসেন শান্ত এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকছেদ হোসেন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ তরুণ কুমার প্রমুখ। মানববন্ধনে ফারিয়ার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।