নওগাঁয় এক কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের শৈলকোপায় আয়োজিত সমাবেশে নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের ফলক উন্মোচন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তিন কিলোমিটার ৬৭০ মিটার দীর্ঘ সড়ক উন্নয়নের প্রকল্পটি বাস্তবায়ন করছে। এজন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি ৩৪ লক্ষ ৪৬৩ টাকা ৯৩ পয়সা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসীকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহণ, শিক্ষা কার্যক্রম ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।