সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য,চাটমোহরের কৃতি সন্তান,ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা চাটমোহরে বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টায় স্থানীয় বালুচর খেলার মাঠে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্য্যাডভোকেট আরিমা সুলতানা রুমা এমপি বলেন,আমি চাটমোহরের মেয়ে,আপনাদের সন্তান। পাবনা-৩ এলাকার উন্নয়নে আমাকে কী করতে হবে,কীভাবে কাজ করতে হবে,বলবেন,ইনশাল্লাহ আমি তা করবো। তিনি রাজনীতিতে নতুন বলে আগামীতে আরো কাজ করার জন্য সকলের দোয়া চান। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,ভিপি সেলিম রেজা,অধ্যক্ষ আঃ রহিম কালু,রবিউল করিম তারেক,মোঃ গিয়াস উদ্দিন,লিখন বিশ্বাস,আবু হানিফ,শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,ভাঙ্গুড়ার প্রভাষক জাফর ইকবাল হিরোক,রফিকুল ইসলাম,ফরিদপুরের জহুরুল ইসলাম বকুল,আঃ হাকিম খান,যুবদল নেতা গোলজার হোসেন,ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম,শ্রমিকদল নেতা মোন্তাজ আহমেদ,কৃষকদল নেতা লিটন বিশ্বাস,ফজলুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সংসদ সদস্য রুমা চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া কবরস্থানে তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন। সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আরিফা সুলতানা রুমা তাঁর জন্মস্থান চাটমোহরে আসলেন। চাটমোহরবাসী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।