রাজশাহীর বাঘায় তিনটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১১টায় রাজশাহী-৬ (বাঘা-চারঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। প্রকল্পের মধ্যে রয়েছে, দীঘা হাজিপাড়া থেকে ডাক্তার সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত ৫০ মিটার, বাউসা দক্ষিণ হেদাতীপাড়া জিয়ার বাড়ি থেকে মাজদারের বাড়ি পর্যন্ত ৫০ মিটার এবং বারখাদিয়া মোড়ের পাকা রাস্তা থেকে তোরাফের মোড় পর্যন্ত ৫০ মিটার রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ রেজাউল তরীম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ৯১ হাজার ৯০২ টাকা। এদিকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহায়তায় নদী তীরবর্তী চকরাজাপুর ইউনিয়নে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত ঘর হস্তান্তর করা হয়।