সৈয়দপুরে শিবিরের প্রকাশনা প্রদর্শনী উৎসব

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ১১:৪৫ এএম
সৈয়দপুরে শিবিরের প্রকাশনা প্রদর্শনী উৎসব

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১১ মে কুরআন দিবস উপলক্ষে শহরের ক্যান্টবাজার সংলগ্ন শহীদ স্মরণী চত্বরে এই আয়োজন করা হয়। ১১ মে সকাল ১১টা থেকে শুরু হওয়া এ আয়োজন চলে ১২ মে রাত ১০টা পর্যন্ত। সোমবার উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্র শিবির নীলফামারী শহর শাখার সেক্রেটারি সিরাজুল ইসলাম সোহাগ। ছাত্রশিবির সৈয়দপুর পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত উৎসবে নেতৃত্ব দেন শাখা সভাপতি খন্দকার হাবিবুল্লাহ মেজবাহ। ১২ মে রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে পরিদর্শন করেন নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। এর আগে পরিদর্শনে আসেন ছাত্র শিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দিন। সার্বিক তত্বাবধানে ছিলেন পৌর সেক্রেটারি ফাহিম মুন্তাসির। প্রকাশনা প্রদর্শনীকে ঘিরে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা বিভিন্ন ইসলামী প্রকাশনা, বই ও তথ্যবহুল সামগ্রী ঘুরে ঘুরে দেখেন এবং  সংগ্রহ করা সহ উৎসাহ প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে