কচুয়ায় মোবাইল কোর্টে বিদেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ, জরিমানা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৩:০৭ পিএম
কচুয়ায় মোবাইল কোর্টে বিদেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ, জরিমানা

বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল গ্রামে একটি বসতবাড়িতে অবৈধভাবে মাছের হ্যাচারিতে বুধবার (১৩ই মে) দুপুর ১টায় কচুয়া উপজেলা ভ্রাম্যমান আদালত অভিযান  চালিয়ে  ৩০ মন  বিদেশি অবৈধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে এবং ৫০০০ টাকা  জরিমানা আদায় করেছেন। কচুয়া উপজেলা  নির্বাহী অফিসার মো: আলী হাসান এসময় অবৈধ হ্যাচারিতে হ্যাচারি মালিক হান্নান হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে  এবং মাছগুলো লবণ দিয়ে পুরিয়ে মাটিতে পুতে রাখা হয়েছে, এসময় কচুয়া  থানা পুলিশের একটি টিম এবং উপজেলা সিনিয়র  মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল  উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার  মো: আলী হাসান  আমাদের প্রতিনিধিকে জানান জনস্বাস্থ্য রক্ষার্থে আমরা এ ধরনের অভিযান অব্যাহত রেখেছি।

আপনার জেলার সংবাদ পড়তে