বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে চাটমোহরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। পাবনা জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। প্রেসব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয়। এরমধ্যে খাল খনন কর্মসূচি,ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড,নতুন কুঁড়ি স্পোার্টস,রাষ্ট্র সংস্কার কার্যক্রম,অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন,ইমাম,মুয়াজ্জিন,পুরোহিত ভাতা,কৃষিঋণ মওকুফ,ক্রীড়া কার্ডসহ নানা দিক তুলে ধরা হয়। এসময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন,দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আঃ লতিফ রঞ্জু, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার,ভোরের দর্পনের এম এ জিন্নাহ,ভোরের কাগজের বকুল রহমান,আমার সংবাদের হাবিবুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।