সম্পাদক হলেন শিক্ষক মিলন হোসেন

সিংড়া ডায়াবেটিক সমিতির কমিটি গঠন

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ১১:২৩ এএম
সিংড়া ডায়াবেটিক সমিতির কমিটি গঠন

সিংড়া ডায়াবেটিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত স্বাক্ষরিত ২৪ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদের কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মিলন হোসেন। 

২৪ সদস্যের এই কমিটিতে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপি একমাত্র উপদেষ্টা মনোনিত হয়েছেন। পদাধিকার বলে সিনিয়র সহ-সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহ-সভাপতি যথাক্রমে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদীন ও আব্দুল গফুর।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে হুমায়ুন কবির ও মিলন মাহমুদ, কোষাধ্যক্ষ মনোনিত হয়েছেন অধ্যাপক ইউসুফ আলী। সদস্য রয়েছেন ডাক্তার নজরুল ইসলাম, ড. আশরাফুল ইসলাম, ডাক্তার আমিন উদ্দিন মিয়া, মিজানুর রহমান স্বপন, অ্যাডভোকেট আলী আজগর খান, আব্দুল্লাহেল বাকী, আরিফুল ইসলাম, ডাক্তার আব্দুল আহাদ, অধ্যাপক ডাক্তার লায়লা আফরোজ বানু, অধ্যাপক ডাক্তার লায়লা নাসিমা বানু, মাওলানা আলী আকবর, মিজানুর রহমান মিন্টু, শ্রী বিজয় কুমার চক্রবর্তী ও শ্রী সঞ্জয় কুমার সাহা।

আপনার জেলার সংবাদ পড়তে