বাগমারায় চার নারী হাফেজকে বিদায় সংবর্ধনা

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৩:১৫ পিএম
বাগমারায় চার নারী হাফেজকে বিদায় সংবর্ধনা
রাজশাহীর বাগমারার একডালা হযরত ফাতেমা (রাঃ) মহিলা হাফেজিয়া মাদ্রাসা থেকে চারজন ছাত্রী কোরআনের হাফেজ হয়েছে। এর মাধ্যম বাগমারায় নারী হাফেজের সূচনা হলো। আজ বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে চার কৃতী ছাত্রীকে (হাফেজ) বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একডালা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আসাদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার লোকজন উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা হাসান আলীর উদ্যেগে গত ২০২০ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। পরিচালক হাফিজুর রহমান জানান, এবার চারজন ছাত্রী হাফেজ হলো যা বাগমারায় দৃষ্টান্ত স্থাপন করল।
আপনার জেলার সংবাদ পড়তে