চাটমোহর প্রিমিয়ার লীগের খেলোয়াড় নিলাম

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৪:১১ পিএম
চাটমোহর প্রিমিয়ার লীগের খেলোয়াড় নিলাম

পাবনার চাটমোহরে শতাধিক রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড়দের উপস্থিতিতে লটারির মাধ্যমে চাটমোহর প্রিমিয়ার লিগ (সিপিএল) এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ মে) সন্ধ্যা সাতটায় চাটমোহরের একটি রেস্টুরেন্টে চাটমোহর ক্রিকের্টাস অ্যাসোসিয়েশন এই খেলোয়াড় নিলামের আয়োজন করে।  

নিলাম অনুষ্ঠানে ক্রিকের্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল শেখের  সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন,জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম হেলাল,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,চাটমোহর স্পোর্টস একাডেমির আহবায়ক তৌহিদুল ইসলাম তাজুল প্রমুখ।  নিলাম অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।

আপনার জেলার সংবাদ পড়তে