কুলিয়ারচরে রহস্যজনক খুন, আটক ৫

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৭:৪৪ পিএম
কুলিয়ারচরে রহস্যজনক খুন, আটক ৫

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার হানিফ মিয়া (৩৬) নামের এক ব্যবসায়ীকে কে বা কাহারা খুন করেছে বলে অভিযোগ উঠেছে। এ হত্যাকান্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতে ফরিদপুর আনন্দ বাজার এলাকায়। এ ঘটনায় পুলিশ ৫ জন কে গ্রেপ্তার করার পর আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত জাকির হোসেন একনো পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত হানিফ মিয়া আনন্দ বাজার এলাকার একজন বাসিন্দা। তিনি পেশায় স’মিল শ্রমিক ও কাঠ ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন। এই হত্যা মামলায় ৯ জনকে আসামী করা হয়েছে। হত্যা সন্দেহে পুলিশ লস্কর মিয়া (৪৫), হেলেনা বেগম (৪০), জীবন মিয়া (২৫), নাদিয়া আক্তার (২০) ও রোকেয়া বেগম (৫০) কে থানায় আটক করা হয়েছে। পরে তাদেরকে আজ সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। পুলিশ প্রতিবেদনে জানায় আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এলাকায় থমথমে বিরাজ করছে। আজ বৃহস্পতিবার সকালে জনতা ক্ষুদ্ব হয়ে লস্কর মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আরিফ উদ্দিন জানান মামলার তদন্ত অব্যহত রয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে