ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি রুমার মতবিনিময়

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ১০:৩৩ এএম
ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি রুমার মতবিনিময়

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের (পাবনা ও সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় পৌরশহরের শরৎনগর বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।  এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমপি রুমা বলেন,  আমি তৃণমূল থেকে ওঠে এসেছি। জেল-জুলুম নির্যাতন সহ্য করেছি। দল আমাকে মূল্যায়িত করেছে। আমার স্বপ্ন পাবনা-৩ এলাকার অবহেলিত এই জনপদের উন্নয়ন করা। তিনি আরও বলেন, এখানে এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা  এলাকার কোনো উন্নয়ন করেনি। শুধু ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য তারা ক্ষমতা ব্যবহার করেছেন।  এর আগে এমপি রুমা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে