তানোরে মোহনপুর সড়কটি প্রসস্থ না হওয়ায় আটকে যাচ্ছে যানবাহন

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ১১:১৯ এএম
তানোরে মোহনপুর সড়কটি প্রসস্থ না হওয়ায় আটকে যাচ্ছে যানবাহন

রাজশাহীর তানোর কাশেম বাজার হয়ে মোহনপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক ও জনপদ বিভাগের একমাত্র সড়কটি নির্মানের ৩৩ বছরেও প্রসস্থ করা হয়নি। মাত্র ১২ ফিটের রাস্তা দিয়ে পারাপারের সময় আটকে যাচ্ছে ভারি যানবাহন। ফলে, চরম দূর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারীরা। বিশেষ করে কাশেম বাজার থেকে মোহনপুর পর্যন্ত সড়কের রাস্তাটি প্রসস্থ না হওয়ায় ভারি যানবাহন চলাচল করতে পারছেনা। অপর দিকে ট্রাক ও ভুটভুটি, অটোসহ অটো ভ্যান চলাচলেও চরম দূর্ভোগে পড়তে হচ্ছে প্রতিনিয়তই। তবে, তানোর উপজেলা পরিষদ গেট থেকে কাশেম বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়কটি ১৬ ফিট করা হয়েছে। কিন্তু একই সড়কের কাশেম বাজার থেকে মোহনপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তাটি রহস্য জনক কারনে সেই ১২ ফিটই রয়ে গেছে। ক্ষেত্র বিশেষে ১০ ফিটও রয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কাশেম বাজার থেকে মোহনপুর সড়কের বাগবাজার নামক স্খানে চলাচলের সময় মাল বোঝাই ট্রাক বিপরিত দিক থেকে আসা আরেকটি মাল বোঝাই ট্রাককে সাইড দিতে গিয়ে ফেসে গিয়ে আটকে যায়। পরে ট্রাকের মালামাল নামিয়ে পার করা হয় ট্রাক। এমন দৃশ্য প্রায় দেখা যায় বরে জানান স্থানীয় লোকজন ও চলাচলকারীরা। স্থানীয়রা বলছেন, তানোর উপজেলা পরিষদ গেট থেকে কাশেম বাজার হয়ে মোহনপুর থানার গেট পর্যন্ত ১২ মাত্র টিলোমিটার রাস্তা রক্ষনাবেক্ষনের দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের। 

তানোরের সীমানায় রয়েছে মাত্র ৫ কিলোমিটার আর মোহনপুর সীমানায় রয়েছে ৭ কিলোমিটার। ১৯৯৩ সালে প্রথমে এলজিইডি'র তত্বাবধানে রাস্তাটি ১০ ফিট প্রসস্থ করে পাকা করা হয়। পরবর্তীতে ওই সড়কটির দায়িত্ব দেয়া হয় সড়ক ও জনপদ বিভাগকে। গত ৫ বছর আগে সড়ক ও জনপদ বিভাগ রাস্তাটি তানোর থেকে কাশেম বাজার পর্যন্ত ১৬ ফিট প্রসস্থ করে সংস্কার করলেও কাশেম বাজার থেকে মোহনপুর থানার গেট পর্যন্ত সড়কটি ১২ ফিট প্রসস্থ রেখেই সংস্কার করেন। 

সচেতন মহল বলছেন, জেলা পরিষদ থেকে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তা সড়ক ও জনপদ বিভাগের আওতায় রাখার নিয়ম। তানোর থেকে বাগধানী হয়ে বায়া রাস্তা দিয়েই চলাচল করে তানোরের মানুষ। তানোর থেকে বায়া পর্যন্ত রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় না এনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রয়েছে। ফলে, তানোর থেকে বায়া হয়েই চলাচল করে সব ধরনের যান বাহন। অপর দিকে মোহনপুর ও তানোর উপজেলার মধ্যে চলাচলের রাস্তাটিও প্রসস্থ না করায় চরম দূর্ভোগে পড়ছেন ভারি যানবাহন চালকসহ চলাচলকারীরা।

আপনার জেলার সংবাদ পড়তে