কক্সবাজার শহরের বিকেপাল সড়কের বাসিন্দা বিপ্লব রুদ্র। একজন পরিবহন শ্রমিক। যার সংসারে স্ত্রী ছাড়াও ২ ছেলে রয়েছে। এক বছর আগেও যিনি কাজ করে স্ত্রী-সন্তানদের নিয়ে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করে আসছিল। কিন্তু ২০২৫ সালের জুলাই মাসের দিকে বিপ্লব রুদ্রের জীবনে নেমে এলো অমাবস্যার ঘোর অন্ধকার। রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ভেঙ্গে যায় বিপ্লবের মেরুদন্ড ও পায়ের সব রগ কেটে যায়।
এরপর কয়েকমাস ধার দেনা করে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করলেও বর্তমানে টাকার অভাবে চিকিৎসা ছাড়াই বাসায় পড়ে আছে বিপ্লব রুদ্র। স্ত্রী-সন্তানদের নিয়ে কাটছে মানবেতর জীবন। অনেক সময় খাবারও কিনতে পারছে না। চিকিৎসার জন্য ৫/৬ লক্ষ টাকা প্রয়োজন। এই অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন বিপ্লব রুদ্র। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহযোগিতা পাঠাতে পারেন : ০১৮৪৩১৯০৮৭১ (নগদ/রকেট) ০১৮৯০৫০৪০৮৮ (বিকাশ) ০১৮৩৩৮৬৪৪২৮ (বিকাশ/নগদ)।