পরিদর্শণ কক্ষ উদ্বোধন

আশাশুনিতে জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৬:৫৫ পিএম
আশাশুনিতে জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ

আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ বিল্ডিংয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী রুহুল কুদ্দুছ, কর্ম পরিষদ সদস্য আলমগীর পিন্টু, এড. শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জুলাই আন্দোলনে শহীদ আমান বিল্লাহ, আলম সরদার ও আদম আলীর পরিবারের সদস্যদের হাতে জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা তুলে দেওয়া হয়। 

উল্লেখ্য, এমপি রবিউল বাশার সপ্তাহের প্রতি রবি ও সোমবার পরিদর্শন কক্ষে বসবেন বলে জানাগেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে