চাঁদপুর জেলা রোভার স্কাউটের ঈদ তৎপরতা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৭:৪৯ পিএম
চাঁদপুর জেলা রোভার স্কাউটের ঈদ তৎপরতা

চাঁদপুর লঞ্চ ঘাটে কালবৈশাখীর তাণ্ডব, আতঙ্কিত যাত্রী, ক্ষতিগ্রস্ত পল্টুন, লঞ্চ সংঘর্ষ। সবকিছুর মাঝেও মানবতার সেবায় নির্ভীক ছিলো চাঁদপুর জেলা রোভার স্কাউটের একঝাঁক রোভার। সোমবার (২৫ মে ২০২৬) চাঁদপুর লঞ্চঘাটে আকস্মিক ঝড়ে যখন যাত্রীরা দিকবেদিক ছুটছিল, ঠিক তখনই জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চঘাটে যাত্রীসেবার দায়িত্বে থাকা রোভার সদস্যরা নারী, শিশু ও বৃদ্ধসহ শতাধিক যাত্রীকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে, ভয়কে জয় করে প্রতিটি রোভার সাহস, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মানবিক কার্যক্রমে রোভারদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের সম্পাদক মো. ফয়সাল আহমেদ ফরাজী। মানবতার সেবায় চাঁদপুর জেলার রোভাররা সর্বদা প্রস্তুত এটাই স্কাউটিং। অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাহসী রোভারদের, যারা ভয়কে জয় করে মানুষের পাশে দাঁড়িয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে