দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া মাঝপাড়া তেঁতুলতলা তরুণ সংঘের উদ্যোগে ৮ দলীয় আঞ্চলিক নকআউট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) বিকাল ৩টায় খেজুরবাড়িয়া মাঝপাড়া মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক শহীদ মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিউল আহসান পলাশ, সাবেক পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নবাব আলী, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী মোল্যা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইদ হাসান এবং জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট তরুণ ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগী হাফিজুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং এলাকার তরুণ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের ব্যাপক উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় সম্পৃক্ত করা, মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৮টি দল অংশগ্রহণ করছে। ফাইনাল খেলায় বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে বলেও আয়োজক কমিটি জানিয়েছে।