শহীদ পরিবারের পাশে এমপির কায়সার কামালের ঈদ উপহার

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ১১:২৩ এএম
শহীদ পরিবারের পাশে এমপির কায়সার কামালের ঈদ উপহার

আসন্ন ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেত্রকোণা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি মহোদয়। তাঁর দিকনির্দেশনায় জুলাই আন্দোলনে শহীদ হওয়া কলমাকান্দার চার সূর্যসন্তান-মামুন, আহাদুন, মেহেদী ও সোহাগের পরিবারের ২৩ সদস্যের মাঝে ঈদুল আজহার কুরবানির জন্য ৪টি খাশি ও বিভিন্ন ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে আত্মোৎসর্গকারী এই শহীদ পরিবারগুলোর প্রতি ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ থেকে ব্যারিস্টার কায়সার কামাল এমপি সবসময় পাশে থেকেছেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছেন। এবারের ঈদ উপহারের মধ্যে ছিল কুরবানির খাশি, চাল, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, সয়াবিন তেল, সেমাই, নুডলস, চিনি, দুধ, লবণ, সাবান, মেহেদিসহ নানা খাদ্যসামগ্রী। এছাড়াও ২৩ সদস্যের জন্য পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, শার্ট, প্যান্ট ও থ্রি-পিসসহ বিভিন্ন বস্ত্রসামগ্রী উপহার দেওয়া হয়। মানবিক এই উদ্যোগ শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে